, , ,
শিরোনাম
বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড কাজিরহাটে সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ কাজিরহাটে প্রবাসীর ঘরে চুরি, দুইজন হাতেনাতে আটক কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ নিহত ৪ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ বাগেরহাটের বিএনপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর পাথরঘাটা উপজেলা এনসিপির কমিটিতে অনুমতি ছাড়া নাম, শিক্ষকের পদত্যাগ পটুয়াখালীতে ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার বরগুনায় ২ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
ভোলায় বাসকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

ভোলায় বাসকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভোলা—চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তামিম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু অমিত গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তেলি বাড়ির মোতাহারের ছেলে। আহত অমিত একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরশ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বাড়ি থেকে বাংলাবাজারের উদ্দেশে রওনা হন। বাংলাবাজারে পৌঁছানোর আগে সড়কে সামনে থাকা একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত অমিতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost