
বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মোহাম্মদ মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মুলাদী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে থানা সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার মিজানুর রহমানের পিতার নাম মোহাম্মদ আক্কাস আলী সরদার এবং মাতার নাম আলম তাজ বেগম। তিনি উপজেলার বোয়ালিয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
থানা সূত্রে আরও জানা যায়, মিজানুর রহমান শফিপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার সঙ্গে কথা হলে তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।