, , ,
শিরোনাম
সৌদিতে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, বরিশালে মামলা ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন বরিশাল বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫২০ জনের জিপিএ পরিবর্তন ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার হামলা, কুপিয়ে জখম ও টাকা লুটের অভিযোগ মঠবাড়িয়ায় দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ কাজিরহাটে মাদকের ভয়াবহ অবস্থা,ধ্বংসের মুখে তরুণ সমাজ মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মিজানুর রহমান গ্রেপ্তার বেকারির খাবারে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা, আগেও সতর্ক করা হয়েছিল বিসমিল্লাহ বেকারিকে ভান্ডারিয়া পৌরসভার সাথে গৌরীপুর ইউনিয়নের সংযোগ সড়ক বিচ্ছিন্ন বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল—ট্রলি সংঘর্ষে একজন নিহত, আহত ৪
বরিশাল বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫২০ জনের জিপিএ পরিবর্তন

বরিশাল বোর্ডে এইচএসসি পুনঃনিরীক্ষণে ৫২০ জনের জিপিএ পরিবর্তন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৭১ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে ফেল থেকে পাস করেছেন ২১ জন। একই সংখ্যক পরীক্ষার্থী নতুন করে জিপিএ ৫ পেয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জসিম উদ্দীন এ তথ্য জানান।

চেয়ারম্যান জানান, ফল পুনঃনিরীক্ষণের জন্য ১২ হাজার ২৯৩ জন শিক্ষার্থী ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্রের আবেদন করেছিলেন। পুনঃনিরীক্ষণে ২ হাজার ৭৭১ জনের নম্বর এবং ৫২০ জনের জিপিএ পরিবর্তন হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিলেন ৯৫০ জন। ফল প্রকাশের পর ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন নেওয়া হয়।

এদিকে এক ও দুই বিষয়ে অকৃতকার্য ১৪ হাজার ৫৭০ জন পরীক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোর্শেদ রেজা জানান, তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ৩ হাজার ৪১৩ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১১ হাজার ১৫৭ জন।

আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিভাগের ছয় জেলার ৪১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই পর্বে পরীক্ষা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost