মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে বজ্রপাতের ঘটনায় ৭ জন হাসপাতালে ভর্তি বাবুগঞ্জে স্ত্রীর স্বীকৃতির দাবিতে কলেজছাত্রীর অনশন পায়রা বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তালতলীতে বিতর্কিত পুলিশ সদস্যদের পদোন্নতিতে ক্ষোভ: ছাত্রদল নেতা হাফিজুর রহমানের বিচার দাবি বরিশালে মেঘনার পাড় থেকে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার টাকা তুলতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির বৃদ্ধ পার্সেলে বোমা বিস্ফোরিত, ভ্যানচালক আহত গুরুত্বপূর্ণ স্থাপনায় কড়া নিরাপত্তা, ‘হুমকি নেই’ বলছে র‍্যাব উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে যুবক আটক, এক বছরের কারাদণ্ড কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত শায়েস্তাবাদে ষাড় জবাই নিয়ে গুজব: প্যানেল চেয়ারম্যান ফরহাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ আগামী দুইদিন ৮ বিভাগেই কালবৈশাখীর শঙ্কা কাজিরহাটে দৃষ্টিনন্দন নির্মানাধীন ব্রীজের মালামাল চুরি হচ্ছে। নেই কোন আইনি প্রতিক্রিয়া কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, প্রায় ২ লক্ষ টাকা লোপাট ভোলায় পর্ন কনটেন্ট তৈরির অভিযোগে চক্রের ৫ সদস্য গ্রেফতার গলাচিপায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ১৪ ঝালকা‌ঠি‌তে ঘরের নিচে চাপা প‌রে চার বছরের শিশু নিহত বরিশাল নিজ দলের নেতাদের বিরোধিতায় সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন থেকে বঞ্চিত আফরোজা খানম নাসরিন
২৮ ঘণ্টা পরেও নদীতে নিখোঁজ দুই কিশোরীর সন্ধান মেলেনি

২৮ ঘণ্টা পরেও নদীতে নিখোঁজ দুই কিশোরীর সন্ধান মেলেনি

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ ঘণ্টা পরেও বরিশালের মুলাদী আড়িয়াল খাঁ নদে নিখোঁজ দুই কিশোরীর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা নদে বড়জাল ফেলে কোনো খোঁজ পাননি। এর আগে রোববার উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙা ঢালী বাড়ি লঞ্চঘাটে গোসলে নেমে নিখোঁজ হন ওই দুজন।

তারা হলেন–ওই গ্রামের মো. মাহমুদ হাসানের মেয়ে হাবিবা হাসান অর্পা (১৭) এবং মো. বাবুর মেয়ে সিদরাতুল মুনতাহা হাফসা (১৩)। তারা সম্পর্কে চাচাতো বোন। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে এসে আড়িয়ালখাঁ নদে গোসলে গিয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মো. মাহমুদ হাসানের দুই মেয়ে ও ভাতিজা-ভাতিজির বায়না রক্ষার জন্য আড়িয়ালখাঁ নদের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকায় গোসলে যান। পাঁচজনের কেউ সাঁতার না জানায় সবাইকে অল্প পানিতে গোসল করতে বলেন তিনি। কিন্তু অসাবধানতা বসত স্রোতের টানে মেয়ে ও ভাতিজা-ভাতিজি পানিতে ভেসে যাচ্ছিল।

ওই সময় মাহমুদ এক মেয়ে ও ভাতিজাকে টেনে তীরে ওঠাতে পারলেও তার মেয়ে অর্পা ও ভাতিজি হাফসা পানিতে ডুবে যায়। পরে তাঁর ডাক–চিৎকার শুনে স্থানীয়রা নদে নেমে তাদের খুঁজে না পেয়ে মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। মুলাদী ফায়ার সার্ভিস স্টেশনের দল নেতা মো. নূরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। জেলে ও স্থানীয়দের নিয়ে সন্ধান কাজ চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com