শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
তবে টসের সিদ্ধান্তের চেয়েও বড় খবর হয়ে উঠেছে পাকিস্তানের খেলোয়াড়দের ব্যাটিং স্টাইল। টেস্ট ক্রিকেটে নিজেদের ৪৬৮তম ম্যাচে প্রথমবারের মতো সর্বোচ্চ ৭ জন বাঁহাতি ব্যাটার নিয়ে মাঠে নেমেছে তারা। এটি পাকিস্তানি ক্রিকেটের জন্য এক অনন্য মাইলফলক।
এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ জন বাঁহাতি ব্যাটার নিয়ে খেলেছিল পাকিস্তান। এবার সেই সংখ্যা বেড়ে হয়েছে ৭।
আজান আওয়াইস, ইমাম—উল—হক, শান মাসুদ, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলি।
এই ম্যাচে অভিষেক হয়েছে দুই তরুণ ব্যাটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের। প্রথম শ্রেণির ক্রিকেটে আজান ৩৩ ম্যাচে ২৬৭৩ রান এবং ফজল ২৫ ম্যাচে ১৮২৮ রান করেছেন।
বাংলাদেশ—পাকিস্তান টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পাকিস্তান জয় পেয়েছে ১২টিতে, বাংলাদেশ ২টিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ (২—০)।
Leave a Reply