শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

শিরোনাম
কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান কারাগার থেকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭ রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না আদালতের জিম্মায় ফিরে পেয়েও রক্ষা হলো না কিশোরী, পথে হামলা করে অপহরণের অভিযোগ; সংবাদ সম্মেলনে মায়ের আকুতি
কাঁঠালিয়ায় স্বামীর স্বীকৃতি পেতে অনশন তরুনীকে শুকনা খাবার দিয়ে পাশে দাঁড়ালেন কাঁঠালিয়া নাগরিক ফোরাম

কাঁঠালিয়ায় স্বামীর স্বীকৃতি পেতে অনশন তরুনীকে শুকনা খাবার দিয়ে পাশে দাঁড়ালেন কাঁঠালিয়া নাগরিক ফোরাম

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বামীর স্বীকৃতি পাওয়ার দাবিতে অনশনরত কুড়িগ্রামের মেয়ে জান্নাতী আক্তারের পাশে দাঁড়িয়েছে কাঁঠালিয়া নাগরিক ফোরাম।

শুক্রবার (৮ মে) বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা অনশনস্থলে গিয়ে জান্নাতীর খোঁজখবর নেন এবং তার হাতে শুকনা খাবার তুলে দেন। এ সময় তারা মানবিক সহায়তার পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নাগরিক ফোরামের সদস্যরা বলেন, একজন নারীর ন্যায্য দাবি আদায়ে সমাজের সবাইকে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসা উচিত। তারা জান্নাতীর নিরাপত্তা ও সুষ্ঠু সমাধানের দাবি জানান।

এদিকে, অনশনরত জান্নাতী আক্তার বলেন, তিনি স্বামীর স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। দীর্ঘদিন ধরে তিনি ন্যায়বিচারের আশায় বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেন।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই জান্নাতীর দাবির বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost