শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

মিছিল শেষে যুবলীগকর্মী আটক

মিছিল শেষে যুবলীগকর্মী আটক

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে পিরোজপুর শহরে মিছিল করেন যুবলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিল শেষে এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান।

আটক শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।

শুক্রবার (৮ মে) ভোরে পিরোজপুরে মিছিল শেষে ধাওয়া করে শামীমকে আটক করা হয়। এর আগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০—৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেন।

পরবর্তীতে খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলে ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়। এ সময় শামীম পালিয়ে যেতে ব্যর্থ হন। তাকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করেন মারুফ হাসান।

মারুফ হাসান জানান, মিছিলকারীরা সরকার ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেন। এছাড়াও তারা শহরে নাশকতা করার চেষ্টা করছিল।

শামীমকে আটকের বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost