, , ,
শিরোনাম
হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর বিতর্কিতসিভিল সার্জন নিয়োগের অভিযোগে বরিশালে বিক্ষোভ,কক্ষে তালা বর্ষায় সবজি উৎপাদন অব্যাহত রাখতে কাউখালীতে কৃষকরা পেলেন বিনামূল্যে বীজ ও সার নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন—শৃঙ্খলা সভা: মাদক, বাল্যবিবাহ ও অপরাধ দমনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান সংবাদ প্রকাশের পর দৌড়ঝাঁপে বাবুগঞ্জের জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী! দুই বছরের মধ্যে হিজলা-মেহেন্দিগঞ্জকে বদলে দেওয়ার প্রত্যয়—সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ‘গুপ্ত ও হাইব্রিড’ অভিযোগে কমিটি বাতিলের দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ
৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ ও শিশু

৬ দিন ধরে নিখোঁজ গৃহবধূ ও শিশু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ০৮ মে, ২০২৬

শ্বশুর বাড়ি থেকে বের হয়েছিলেন বাবার বাড়ি যাওয়ার কথা বলে আলপনা বেগম তন্নী (৩০)। সঙ্গে ছিল তার শিশু সন্তান আলিফ(৪)। কিন্তু বাড়ির থেকে বের হওয়ার বৃহস্পতিবার (৭ মে) রাত ৯ টা পর্যন্ত ছয় দিন পার হলেও সন্ধান মেলেনি তাদের।

নিখোঁজ তন্নী বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দিনার গ্রামের মোল্লা বাড়ির বাদল মোল্লার স্ত্রী ও চরকাউয়া গ্রামের সিকদার বাড়ির মৃত মুন্নাফ আলীর মেয়ে।এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের পরিবার।

সাধারণ ডায়েরি সূত্র‍ে জানা গেছে, ‘গত পহেলা মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাবার বাড়ি (চরকাউয়া সিকদার বাড়ী) যাওয়ার কথা বলে শ্বশুর বাড়ি (দিনার মোল্লা বাড়ী) থেকে বের হয়। তার স্বামী ঐদিন বিকেল আনুমানিক ৩টার দিকে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়ায় তার বাবার বাড়ির অন্য সদস্যদের সাথে যোগাযোগ করার পরে জানতে পারে বাবার বাড়িতেও যায়নি। পরে বিভিন্নস্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।

এ বিষয়ে নিখোঁজের স্বামী বাদল মোল্লা জানান, ‘বিষয়টি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিভিন্ন স্থানে তার খোঁজও করা হচ্ছে।’

বন্দর থানার উপ—পরিদর্শক ইদ্রিস আলী জানান, ‘বিভিন্নস্থানে খোঁজ নেয়া হচ্ছে। একই সাথে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের স্থান শনাক্তের চেষ্টা চলছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost