বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রেণিকক্ষ দখল করে শিক্ষক-শিক্ষিকার বসবাস ভাণ্ডারিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ তালিকায় নাম তবুও বকনা বাছুর পাননি জেলেরা ভাণ্ডারিয়ায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ইয়াবাসহ আটক দুই ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান ঢাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি সৌরভ গ্রেপ্তার ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী
কাউখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ

কাউখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ

পিরোজপুরের কাউখালীতে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা এবং সামাজিক অনাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে মহিলা পরিষদের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সমাজে ধর্ষণ, যৌন হয়রানি ও সহিংসতার ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী ও কন্যা নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আমরাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, শিক্ষক আব্দুর রহমান, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সাহিদা হক, নারী নেত্রী জাহানুর বেগম, জাহানার হাবিব, এনজিও কর্মী সুজন আইস প্রমুখ।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপদ সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost