, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
ভাণ্ডারিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভাণ্ডারিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়া “ভূমিসেবা মেলা ২০২৬”—এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ প্রতিপাদ্যে ভাণ্ডারিয়া উপজেলা ভূমি অফিস চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাণ্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, ভাণ্ডারিয়া সাব—রেজিস্ট্রার অফিসার পার্থ প্রতিম মজুমদার, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার এবং ভাণ্ডারিয়া বন্দর বালিকা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসেরসহ বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান বলেন, “দলিলের মাধ্যমে জমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি নিশ্চিত হয়। সরকারি স্বীকৃতি না থাকলে ভূমির মালিককে নানা জটিলতার সম্মুখীন হতে হয়।”

তিনি আরও বলেন, নামজারি না থাকলে জমি ক্রয়—বিক্রয়, দান বা হেবা এবং অন্য কোনো উপায়ে হস্তান্তর করা যায় না। এছাড়া জমিতে ভবন নির্মাণের প্ল্যান অনুমোদন পাওয়া এবং জমির বিপরীতে ব্যাংক ঋণ গ্রহণ করতেও জটিলতা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদান এবং জনগণের মধ্যে ভূমি—সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ভূমিসেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost