বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
শ্রেণিকক্ষ দখল করে শিক্ষক-শিক্ষিকার বসবাস ভাণ্ডারিয়ায় ভূমিসেবা মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ তালিকায় নাম তবুও বকনা বাছুর পাননি জেলেরা ভাণ্ডারিয়ায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান ইয়াবাসহ আটক দুই ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান ঢাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি সৌরভ গ্রেপ্তার ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী
শ্রেণিকক্ষ দখল করে শিক্ষক-শিক্ষিকার বসবাস

শ্রেণিকক্ষ দখল করে শিক্ষক-শিক্ষিকার বসবাস

পটুয়াখালীর কুয়াকাটায় ফাঁসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলীকা পারভিন ও তার স্বামী ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রব সিদ্দিকী।

বিদ্যালয়ের বেঞ্চসহ নানা উপকরণ ব্যবহারে কক্ষটিকে বসবাস উপযোগী করা হয়েছে।
এছাড়া পাঠদান চলাকালীন ওই কক্ষে রান্না থেকে শুরু করে পরিবারের বিভিন্ন গৃহস্থালি করা কাজ করা হচ্ছে।

দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় ধরে চলা এমন কর্মকাণ্ডে ব্যাহত হচ্ছে পুরো বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম।

তবে, সাবেক ওই প্রধান শিক্ষকের ভয়ে কোনো অভিভাবক বা শিক্ষক ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও, তারা ওই কক্ষটিতে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। জায়গা জমি না থাকা এবং পাঠদানে শ্রেণি কক্ষটি ব্যবহার না হওয়ায় সেটিতে বসবাস করছেন বলে জানিয়েছেন শিক্ষক দম্পতি।
এদিকে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost