বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম
লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা ভোলায় আলাদা দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু বরিশালে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ৪৭ হাজার আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ শিক্ষককে চাপাতি ধরে হত্যার হুমকির অভিযোগ চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদরাসা শিক্ষক কাঁঠালিয়াতে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১ রামিসার বড় বোনের সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন
ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক-২

ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক-২

কক্সবাজারের রামুতে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রামু থানা পুলিশের অভিযানে বিএনপি নেতার স্ত্রী ও এক রোহিঙ্গা নাগরিককে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

বুধবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। এসময় আরও ৩ থেকে ৪ জন মাদক কারবারি পালিয়ে গেছে বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— রামু কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সি. সহসভাপতি হাজীর পাড়ার বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প—১৩ এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫) বলে নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া নারীর স্বামী সীমান্ত চোরাচালান সিন্ডিকেটের অন্যতম ‘গডফাদার’ হিসেবে পরিচিত। সীমান্তে তার রয়েছে মাদক ও চোরাচালানের বিশাল নেটওয়ার্ক।

পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost