মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
কলসকাঠীর বিএনপি নেতা মোল্লা সাইফুলের মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ

কলসকাঠীর বিএনপি নেতা মোল্লা সাইফুলের মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য মোল্লা সাইফুল ইসলামের মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

কলসকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয়ে রাস্তাঘাটে ব্যানার-ফেস্টুনও ঝুলিয়েছেন এই নেতা, নিয়মিত প্রভাব বিস্তারও করছেন এলাকায়।

তবে, কলসকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল আমিন মোল্লা জানিয়েছেন, মোল্লা সাইফুল ইসলামের পিতা শাহজাহান মোল্লা এলাকার একজন চিহৃিত মাদক ব্যবসায়ী ছিলেন। তবে তার পুত্র মোল্লা সাইফুল মাদক ব্যবসার সাথে জড়িত কিনা জানা নেই।

যেহেতু সাংবাদিকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মোল্লা সাইফুল ইসলামের পিতা শাহজাহান মোল্লা পুলিশের সোর্সকে হত্যা চেষ্টা মামলার একজন আসামী।

তিনি ছিলেন এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার পিতার নামে বাকেরগঞ্জ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

মোল্লা সাইফুল ইসলামের ছোট ভাই সাব্বির মোল্লাও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, মোল্লা সাইফুল ইসলামের পুরো পরিবারের মাদকের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এখন তিনি কলসকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয় ব্যবহার করে ব্যানার-ফেস্টুন টানিয়েছেন। এ বিষয়ে জানতে মোল্লা সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার সংযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ কামরুজ্জাম মিজান বলেন, কলসকাঠী ইউনিয়ন বিএনপির কমিটিতে মোল্লা সাইফুল ইসলাম নামের একজন সদস্য রয়েছেন।

তবে তিনি মাদক ব্যবসায়ী কিনা জানা নেই। মাদকের সাথে তার সংশ্লিষ্টতার কোন প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost