, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
এসপি তানভীরের বিরুদ্ধে আরও এক মামলায় পরোয়ানা

এসপি তানভীরের বিরুদ্ধে আরও এক মামলায় পরোয়ানা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার ও কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।

সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম তার বিরুদ্ধে ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।

তিনি জানান, কোতোয়ালি থানার মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন এসআই নাসিম হোসেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত। আগামী ৪ জুন আসামিকে সশরীরে উপস্থিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, বর্তমানে একাধিক মামলায় গ্রেফতার হয়ে সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। বরিশালে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় শ্যোন—অ্যারেস্টের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। আগামী ৪ জুন ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে তাকে বরিশাল আদালতে উপস্থিত করা হবে। এরপর আদালতের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ছাত্র—জনতার বিরুদ্ধে অবস্থান নেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ—পুলিশ কমিশনার এসএম তানভীর। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার দেড় বছর পর কোতোয়ালি মডেল থানা পুলিশের আবেদনে তার বিরুদ্ধে শ্যোন—অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন আদালত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost