, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
হাম উপস‌র্গে ব‌রিশ‌া‌লে প্রাণ প্রদীপ নিভ‌লো আ‌রো ২ শিশুর

হাম উপস‌র্গে ব‌রিশ‌া‌লে প্রাণ প্রদীপ নিভ‌লো আ‌রো ২ শিশুর

হাম উপ‌স‌র্গে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আ‌রো ২ শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। এই নি‌য়ে হাসপাতাল‌টি‌তে ৩১ শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে হাম উপস‌র্গে।

মৃত ৫ মাস বয়সী আলী আকবর মে‌হে‌ন্দিগঞ্জ উপ‌জেল‌ার উত্তর দাদপুর এলাকার আলা‌মি‌নের ছে‌লে এবং ৬ মাস বয়সী আব্দুল আহাদ ভোলার দৌলতখান উপ‌জেলার বাংলাবাজার মধ‌্য জয়নগরের চালতাতলীর ফয়জু‌দ্দি‌নের ছে‌লে। এদের ম‌ধে আলী আকবর ২৩ মে রাতে ভ‌র্তি হয় এবং ২৪ মে র‌াতে তার মৃত‌্যু হয়, অপর‌দি‌কে আব্দুল আহাদ ২৪ মে সন্ধ‌্যায় ভ‌র্তি হ‌য়ে ২৫ মে ভো‌রে মৃত‌্যু হয়।

সোমবার সকা‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে হাসপাতা‌লের প্রশাস‌নিক শাখা জানায়, হাম উপস‌র্গে নিউমো‌নিয়া বড় আকার ধারণ করায় তা‌দের মৃত‌্যু হ‌য়ে‌ছে। গত ২৪ ঘন্টায় শের ই ব‌াংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে হাম উপসর্গ নি‌য়ে নতুন ক‌রে ৩৪ জন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন। বর্তমা‌নে ১৫৭ জন রোগী চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে। এখন পর্যন্ত ২ হাজার ৫৬১ জন রোগী হাসপাতাল ভ‌র্তি ছি‌লো।

অন‌্যদিকে ব‌রিশাল বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ লোকমান হা‌কিম ব‌লে‌ছেন, গত ২৪ ঘন্টায় ব‌রিশাল বিভা‌গের বি‌ভিন্ন হাসপাতা‌লে নতুন ক‌রে ১১৯ জন শিশু হাম উপসর্গ নি‌য়ে ভ‌র্তি হ‌য়ে‌ছেন। হাসপাতাল থে‌কে ছু‌টি পে‌য়ে‌ছেন ১৬১ জন। বিভা‌গে এখন পর্যন্ত হাম উপসর্গ থাকা রোগীর সংখ‌্যা ৬ হাজার ৪০৬ জন। ব‌রিশ‌াল বিভা‌গের মোট মৃত‌্যু সংখ‌্যা ৪৩ জন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost