, , ,
শিরোনাম
সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল বামনার ডৌয়াতলায় পূবালী ব্যাংক পিএলসি—র উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬ কাউখালীতে সবজির বাজারে আগুন: নাগালের বাইরে নিত্যপণ্য, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার তথ্য ফিল্টারিং করাই এখন বড় চ্যালেঞ্জ: বরিশালে তথ্যমন্ত্রী
উজিরপুরে মাদক ক্রয়ের টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন দিল যুবক, গ্রেফতার 

উজিরপুরে মাদক ক্রয়ের টাকা না পেয়ে নিজ বাড়িতে আগুন দিল যুবক, গ্রেফতার 

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামে মাদক কেনার টাকা না পেয়ে নিজ বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত যুবক তামিম হাওলাদার (২০) দক্ষিণ সাতলা গ্রামের মৃত আব্দুল জলিল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মে (রবিবার) সকালে পারিবারিক কলহ ও মাদক কেনার টাকার জন্য চাপের মধ্যে পড়ে তামিম হাওলাদার নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে তামিম এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় তামিমের বড় বোন সুলতানা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর পরিবারটি চরম আর্থিক ও মানসিক সংকটে দিন কাটাচ্ছিল। বড় ভাই নাঈম হাওলাদার প্রবাসে থাকলেও তামিম ও তার মা বাড়িতেই বসবাস করতেন। অভিভাবকশূন্য অবস্থার সুযোগে তামিম মাদকাসক্ত হয়ে পড়ে এবং মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে অশান্তি ও ভাঙচুর করতো বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, তামিমকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চারবার মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করা হলেও প্রতিবারই সে পুনরায় মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। সর্বশেষ নেশাগ্রস্ত অবস্থায় নিজ বসতঘরে অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনা ঘটায়।
উজিরপুর মডেল থানার এসআই তারেক আজিজ জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost