বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

ভোলায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে সজিব হোসেন (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৬ মে) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের আলম মৎস্যঘাট—সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

সজিব ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সামছল হকের ছেলে। তিনি আলম মৎস্য ঘাটের একজন জেলে ছিলেন। এছাড়াও তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ট্রলার নিয়ে মাছ শিকারে নদীতে যান সজিব। এ সময় আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি শুরু হয়। পরে বিকট একটি শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সজিব গুরুতর আহত হন। এরপর তার সঙ্গে থাকা অপর জেলেরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাজিবের পরিবারের চলছে শোকের মাতম। অনাগত সন্তানের মুখ দেখার আগেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ‘মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost