, , ,
শিরোনাম
জমি নিয়ে বিরোধ, সালিসের আগের রাতে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ জমি দখলের অভিযোগে জামায়াত নেতাকে পিটিয়ে জখম কুয়াকাটায় ভ্রমণে গিয়ে প্রাণ গেল সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসকের যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ তিন তরুণ গ্রেপ্তার জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ বরিশালে নাশকতার মামলায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

রংপুরের মাহিগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর বাসা থেকে রনি নামের এক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয়রা। সোমবার (৮ জুন) রাতে কবিপাড়ায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।

 

জানা গেছে, আটক পুলিশ সদস্য রংপুরের রিজার্ভ ফোর্সে কর্মরত। তিনি বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। অন্যদিকে, প্রবাসীর স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসীর স্ত্রী তার নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় রংপুরে রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সদস্য রনি সেখানে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে দুজনকে মাহিগঞ্জ থানায় নেয় পুলিশ।

 

এদিকে সৌদি প্রবাসী তার বাবার সহযোগিতা নিয়ে এ ঘটনায় মামলা করবেন বলে জানা গেছে।

মাহিগঞ্জ থানার ওসি মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে দুজনকে থানায় নেওয়া হয়েছিল। পরবর্তীতে অভিযুক্ত পুলিশ সদস্যকে রিজার্ভ ফোর্স ইউনিটে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost