, , ,
শিরোনাম
কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬: সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগের ভাইবা সম্পন্ন ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী বরগুনায় বিপুল পরিমাণ টাকা-স্বর্ণালংকারসহ দুই বোন আটক এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা খানাখন্দে বেহাল কাউখালীর গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ; দ্রুত সংস্কারের দাবি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: ‘প্রেমিক’ শাকিব শ্রীঘরে বামনায় ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার যাচাই না করে ছবি দেওয়ায় প্রাথমিক শিক্ষক বরখাস্ত বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা সমকামিতার অভিযোগ ওঠা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা আইসিটি অফিসার মোঃ মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১৫টি স্টল প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধারণা উপস্থাপন করে। স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা এবং অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য এ ধরনের প্রদর্শনী অত্যন্ত কার্যকর। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে বিজ্ঞান ও উদ্ভাবন চর্চাকে এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ আয়োজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost