রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যার অভিযোগ মির্জাগঞ্জে সন্ত্রাসী সোহাগ বাহিনীর হামলায় চারমাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত, থানায় মামলা কাজিরহাটকে উপজেলায় রূপান্তরের আশ্বাস নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসানের, শিক্ষক—ব্যবসায়ী ও সুধীসমাজের সাথে মতবিনিময় ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাথরঘাটায় যুবকের মরদেহ উদ্ধার লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারের হাতে ৫ লাখ টাকার অনুদানের চেক নাঈমকে মারধরের মামলায় পুলিশের সোর্স সোহেল আটক, তদন্ত কমিটি প্রেমের সম্পর্ক প্রমাণিত হওয়ায় সেই শিবির নেতাকে বহিষ্কার
কাজিরহাটকে উপজেলায় রূপান্তরের আশ্বাস নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসানের, শিক্ষক—ব্যবসায়ী ও সুধীসমাজের সাথে মতবিনিময়

কাজিরহাটকে উপজেলায় রূপান্তরের আশ্বাস নৌপ্রতিমন্ত্রী রাজীব আহসানের, শিক্ষক—ব্যবসায়ী ও সুধীসমাজের সাথে মতবিনিময়

এস এম শাহ আলম-বরিশাল জেলার কাজিরহাট থানাকে একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করার জোরালো আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ—পরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান। একই সাথে কাজিরহাটের আওতাধীন লতা, বিদ্যানন্দপুর, ভাষানচর, আন্দারমানিক ও জয়নগর ইউনিয়নের সার্বিক উন্নয়নের অগ্রগতির ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

​গতকাল ১৩ মে সন্ধ্যা ৭:৩০ মিনিটে কাজিরহাট একতা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। কাজিরহাট থানার ৫টি ইউনিয়ন (লতা, বিদ্যানন্দপুর, ভাষানচর, আন্দারমানিক ও জয়নগর) যৌথভাবে এই সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী রাজীব আহসান উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন। এরপর সভায় উপস্থিত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এবং কাজিরহাট বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের মানুষ উন্মুক্ত আলোচনায় অংশ নেন। তাঁরা নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সমস্যা ও স্থানীয় চাহিদার কথা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রতিমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে সবার বক্তব্য শোনেন এবং স্থানীয় অবকাঠামো ও সামাজিক জীবনমান উন্নয়নে সরকারের সুনজর রয়েছে বলে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে এক সম্প্রীতিময় পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ​রিয়াজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মেহেন্দিগঞ্জ। সিদ্দিকুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), কাজিরহাট থানা। এস এম শাহ আলম, সভাপতি, কাজিরহাট থানা প্রেসক্লাব। ​রাসেল কবির, সাধারণ সম্পাদক, কাজিরহাট থানা প্রেসক্লাব।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা; বরিশাল উত্তর জেলা কৃষকদলের সম্মানিত আহ্বায়ক নলি জামাল হোসেন; বরিশাল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান।

​এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— লতা ইউনিয়নের সম্মানিত সভাপতি হুমায়ুন কবির শাহীন, সাধারণ সম্পাদক মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান হাওলাদার ও বিএনপি নেতা বাহাউদ্দিন; ভাসানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন আকন; আন্দারমানিক ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ মাস্টার; জয়নগর ইউনিয়নের সবুজ প্রফেসর এবং বিদ্যানন্দপুর ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতা মশিউর রহমান মিলটনসহ স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিরা।

​সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। কাজিরহাটকে উপজেলায় রূপান্তরের প্রতিমন্ত্রীর এই ঘোষণায় স্থানীয় জনগণের মাঝে আনন্দের জোয়ার বইছে।,

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost