রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
এস এম শাহ আলম-বরিশাল জেলার কাজিরহাট থানাকে একটি পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরিত করার জোরালো আশ্বাস দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ—পরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান। একই সাথে কাজিরহাটের আওতাধীন লতা, বিদ্যানন্দপুর, ভাষানচর, আন্দারমানিক ও জয়নগর ইউনিয়নের সার্বিক উন্নয়নের অগ্রগতির ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
গতকাল ১৩ মে সন্ধ্যা ৭:৩০ মিনিটে কাজিরহাট একতা ডিগ্রি কলেজের হলরুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। কাজিরহাট থানার ৫টি ইউনিয়ন (লতা, বিদ্যানন্দপুর, ভাষানচর, আন্দারমানিক ও জয়নগর) যৌথভাবে এই সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী রাজীব আহসান উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন। এরপর সভায় উপস্থিত মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম এবং কাজিরহাট বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের মানুষ উন্মুক্ত আলোচনায় অংশ নেন। তাঁরা নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সমস্যা ও স্থানীয় চাহিদার কথা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রতিমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সাথে সবার বক্তব্য শোনেন এবং স্থানীয় অবকাঠামো ও সামাজিক জীবনমান উন্নয়নে সরকারের সুনজর রয়েছে বলে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে এক সম্প্রীতিময় পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: রিয়াজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), মেহেন্দিগঞ্জ। সিদ্দিকুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), কাজিরহাট থানা। এস এম শাহ আলম, সভাপতি, কাজিরহাট থানা প্রেসক্লাব। রাসেল কবির, সাধারণ সম্পাদক, কাজিরহাট থানা প্রেসক্লাব।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা; বরিশাল উত্তর জেলা কৃষকদলের সম্মানিত আহ্বায়ক নলি জামাল হোসেন; বরিশাল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— লতা ইউনিয়নের সম্মানিত সভাপতি হুমায়ুন কবির শাহীন, সাধারণ সম্পাদক মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক তিনু, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান হাওলাদার ও বিএনপি নেতা বাহাউদ্দিন; ভাসানচর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন আকন; আন্দারমানিক ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ মাস্টার; জয়নগর ইউনিয়নের সবুজ প্রফেসর এবং বিদ্যানন্দপুর ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতা মশিউর রহমান মিলটনসহ স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিরা।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। কাজিরহাটকে উপজেলায় রূপান্তরের প্রতিমন্ত্রীর এই ঘোষণায় স্থানীয় জনগণের মাঝে আনন্দের জোয়ার বইছে।,