সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম
বরিশাল মেট্রোপলিটন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় দুই ব্যক্তি আটক, নগদ টাকা জব্দ উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ কাজিরহাটে ছোট ভাই হত্যা মামলায় অভিযুক্ত হারুনের স্ত্রী হাজেরা গ্রেফতার ছাত্রকে বলাৎকার, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান

উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় অবস্থিত “ময়না শিশু পার্ক অ্যান্ড রিসোর্ট”—এ অনুমোদনবিহীন ঝুপড়ি ঘর নির্মাণ, বাণিজ্যিকভাবে ভাড়া প্রদান এবং অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা জানান, আজ ২২ জুন সাংবাদিক ও সচেতন মহলের দেওয়া তথ্যের ভিত্তিতে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল ঘটনাস্থলে গিয়ে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পার্কের ভেতরে নির্মিত একাধিক ঝুপড়ি ঘর ও অস্থায়ী স্থাপনা চিহ্নিত করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, এসব ঘর কোনো অনুমোদন বা নীতিমালা ছাড়াই নির্মাণ করা হয়েছে এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, এসব ঘর প্রতিরাতে প্রায় ১,০০০ টাকা করে ভাড়া দেওয়া হতো। পাশাপাশি দূর—দূরান্ত থেকে আগত কিছু কপোত—কপতির রাত্রিযাপন এবং সেখানে মাদক সেবনেরও অভিযোগ উঠেছে, যা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।

এ সময় পার্ক কর্তৃপক্ষকে আগামী তিন দিনের মধ্যে সকল অবৈধ ঝুপড়ি ঘর অপসারণের কঠোর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সতর্ক করেছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল বলেন, “অনুমোদনবিহীন স্থাপনা, অবৈধ বাণিজ্য এবং নীতিমালা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রাথমিকভাবে স্থাপনাগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দেশনা বাস্তবায়ন না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের জন্য নির্ধারিত পার্কের পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost