সোমবার, ২২ Jun ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে জ্যেষ্ঠ শিক্ষক দেলোয়ার হোসেনকে চান শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকরা! বাবার লাশ দাফনে সাত সন্তানের আপত্তি পাথরঘাটা থানার বিতর্কিত ওসি ক্লোজ, তদন্ত কমিটি গঠন অশালীন মন্তব্য ও দায়িত্বহীন আচরণের অভিযোগে বরিশাল রেঞ্জ ডিআইজির দ্রুত পদক্ষেপ পাতারহাট বন্দরের খাল পুনরুদ্ধারে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বরিশালে আওয়ামী লীগের ১৯ জন নেতাকর্মী গ্রে’ফ’তা’র দফায় দফায় আ.লীগের মিছিল মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন আলেমকে ‘জঙ্গি’ আখ্যা:সাংগঠনিক ব্যবস্থা নিয়ে চলছে আলোচনা
মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ,

মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ,

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১ নম্বর আন্দারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জমিজমা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বড় ভাই হারুন তার ছোট ভাই নজরুলকে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন সরদারের ছেলে নজরুল জোহরের নামাজ আদায়ের জন্য স্থানীয় মসজিদে যান।

 

এ সময় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে উত্তেজিত হয়ে তার বড় ভাই হারুন মসজিদের ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয় বলে জানা যায়।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাজিরহাট থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে ঘটনাটির তদন্ত শুরু করা হয়।

কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, “ঘটনার পর থেকেই অভিযুক্ত হারুনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, খুব দ্রুত তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।”

এদিকে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost