শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত শিশুদের মিড-ডে মিলের খাবার প্রধান শিক্ষিকার ব্যাগে বরিশালে ড্রেন নির্মাণ কাজে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু মুলাদীতে হামলায় আহত যুবকের মৃত্যু মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস উজিরপুরে কৃষকের জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে অভিযোগ ভাণ্ডারিয়ায় গ্রাহকের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা কৃষি ব্যাংকের গার্ড, ওজোপাডিকোর ৪ সদস্য তদন্ত কমিটি গঠন আদালতে প্রক্সি দিতে এসে নারী আটক, পালালেন আইনজীবীরা কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী

আ.লীগ নেতার জানাজা পড়ালেন ১১ দলীয় জোটের এমপি প্রার্থী

বুধবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

প্রয়াত মনিরুজ্জামান সরদার (৮০) বিল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তিনি নগরকান্দা সদর উপজেলার তিনবারের জন্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি ডাঙ্গী ইউনিয়ন পরিষদের দুইবারের জন্য ইউপি চেয়ারম্যান ছিলেন।

মনিরুজ্জামান সরদার বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ছিলেন। মৃত্যুর আগে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে মনিরুজ্জামানের জানাজায় নগরকান্দা সালথা উপজেলার আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বস্তরের কমপক্ষে পাঁচ হাজারের বেশি লোকের সমাগম ঘটে। জানাজার নামাজের আগে পরিবারের পক্ষে বক্তব্য দেন তার ভাই আব্দুল কাদের সরদার ও বুলবুল সরদার।

অন্যদের মধ্যে বক্তব্য দেন— নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম জাহাঙ্গীর, লিয়াকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, উপজেলা জামায়াতের আমির সোহরাব হোসেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ডাঙ্গী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম এবং সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা প্রয়াত মনিরুজ্জামানের জীবনের মূল্যায়ন করে বলেন, টাকা—পয়সার দিকে তিনি কখনও নজর দেননি। তিনি অন্য দল করলেও আমাদের অবস্থান ছিল বন্ধুর মতো। দলীয় মনিরুজ্জামান নয়, তার থেকেও ওজনদার ছিলেন ব্যক্তি মনিরুজ্জামান। দলমত নির্বিশেষে তিনি সবার সঙ্গে অবলীলায় মিশতে পারার ক্ষমতা ছিল তার মধ্যে।

পরে জানাজার নামাজ পড়ান গত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সমর্থিত ১১ দলীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ খেলাফত মসজিসের কেন্দ্রীয় অভিভাবক মণ্ডলীর সদস্য শাহ মো. আকরাম আলী।

জানাজার নামাজ শেষে বিল গোবিন্দপুরের গ্রামে পারিবারিক কবরস্থানে মনিরুজ্জামান সরদারকে দাফন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost