সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম
কৃষকের হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ, অপহরণ মামলা ভাণ্ডারিয়ায়  দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০ ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার চরফ্যাশনে শালিস বৈঠকে হামলা-ভাঙচুর, আহত ৪ হত্যা মামলায় আমুর সহযোগী সাঈদ গ্রেফতার, ছাড়াতে থানায় তদবির ৫০০ ও ১০০০ টাকার নোট ২ মাসের মধ্যে জমা নেওয়ার দাবি সংসদে কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড কার্নিশে ঝোলা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের প্রাণদণ্ড
চরফ্যাশনে শালিস বৈঠকে হামলা-ভাঙচুর, আহত ৪

চরফ্যাশনে শালিস বৈঠকে হামলা-ভাঙচুর, আহত ৪

ভোলার চরফ্যাশনে দাম্পত্য কলহের জেরে শালিস বৈঠক চলাকালে হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

শনিবার (২৭ জুন) উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল্লাহপুর এলাকার বাসিন্দা রবিউলের সঙ্গে প্রায় সাত বছর আগে রিয়ার বিয়ে হয়। তবে গত দুই বছর ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে শনিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়।

রবিউল অভিযোগ করে জানান, শালিস চলাকালে রবিউলের স্ত্রী রিয়ার পক্ষ নিয়ে স্থানীয় ইলিয়াছ, ছলেমান, সুজন, মেহেদী ও আল—আমিন কাজীসহ কয়েকজন যুবক রবিউলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাদের বসতঘরেও ভাঙচুর করা হয়।

রবিউল বলেন, হামলায় আমি, আমার বোনের স্বামী মোহাম্মদ হোসেন, মা রাশেদা বেগম ও বোন সুমাইয়া গুরুতর আহত হই। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তবে অভিযোগের বিষয়ে ইলিয়াছ বলেন, আমরা শালিস দেখতে গিয়েছিলাম। এ সময় রবিউলের পরিবারই উল্টো আমাদের ওপর হামলা করে।
বিরোধের মধ্যস্থতাকারী ফজলু মাস্টার বলেন, আমরা উভয় পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য শালিস বৈঠকে বসেছিলাম। এ সময় কে বা কারা এসে ঝামেলা সৃষ্টি করেছে। পরে আমরা সেখান থেকে চলে আসি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই।এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost