মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ! দালালচক্র ও ভুল চিকিৎসায় আতঙ্কে রোগীরা বরিশালে বেসরকারি স্বাস্থ্যসেবায় অব্যবস্থাপনা, বাড়ছে জীবনের ঝুঁকি পরকীয় প্রেমিককে নিয়ে স্বামীকে মাটি চাঁপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক সংবাদ প্রকাশের পর অবশেষে ভাঙা হলো বিতর্কিত ব্রিজ বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে : জনদুর্ভোগ কাউনিয়া থানার অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন ঝালকাঠিতে কড়া নিরাপত্তায় আদালতে যুবলীগ নেতা জাকিরসহ চারজন কারাগারে নিখোঁজের কিছুদিন পরেই নিজ বাড়ির আঙিনায় মাটিচাপা অবস্থায় মিলল মরদেহ পটুয়াখালীতে কোটি টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ
মঠবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত

মঠবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত

​মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: “প্রকৃতির যত্ন নিন। পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ নিন!” এই পতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপিত হয়েছে। জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এনগেজ প্রকল্পের উদ্যোগে? দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

​মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত দেবনাথ, উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান, সুশীল সমাজ সংগঠনের সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, জীবন কৃষ্ণ সাওজাল শিবু, সাংবাদিক মনির আকন, ইসরাত জাহান মমতাজ, ইসমাইল হোসেন হাওলাদার, কোডেক —এর এরিয়া ম্যানেজার প্রশান্ত কুমার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা বলেন, গাছ, ম্যানগ্রোভ বন, জলাভূমি ও মহাসাগর হলো আমাদের প্রাকৃতিক কার্বন শোষক এবং জলবায়ুর প্রধান রক্ষাকবচ। কিন্তু দিন দিন গাছ কাটা, জলাভূমি ভরাট করে তথাকথিত উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং জলাভূমিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের মতো পরিবেশ বিনাশী কার্যক্রম বেড়েই চলেছে। জলবায়ুর মারাত্মক ঝুঁকি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। প্রকৃতির যত্ন নেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এনগেজ প্রকল্পের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।

​আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদান রাখার জন্য স্থানীয় সাফার ইউনিয়ন সিএসও সভাপতি মনির হোসেন, উপজেলা সিএসও সদস্য মনির আহমেদ, বড়মাছুয়া ইউনিয়ন সিএসও সদস্য বনানী দাশ এ তিনজন প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা শেষে উপস্থিত ২০ জন স্কুল শিক্ষার্থীদের মাঝে কৃষি আফিসার ফলজ বৃক্ষের চারা বিতরন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost