মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: “প্রকৃতির যত্ন নিন। পরিবেশ সুরক্ষায় পদক্ষেপ নিন!” এই পতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপিত হয়েছে। জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এনগেজ প্রকল্পের উদ্যোগে? দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সুদিপ্ত দেবনাথ, উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান, সুশীল সমাজ সংগঠনের সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, জীবন কৃষ্ণ সাওজাল শিবু, সাংবাদিক মনির আকন, ইসরাত জাহান মমতাজ, ইসমাইল হোসেন হাওলাদার, কোডেক —এর এরিয়া ম্যানেজার প্রশান্ত কুমার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, গাছ, ম্যানগ্রোভ বন, জলাভূমি ও মহাসাগর হলো আমাদের প্রাকৃতিক কার্বন শোষক এবং জলবায়ুর প্রধান রক্ষাকবচ। কিন্তু দিন দিন গাছ কাটা, জলাভূমি ভরাট করে তথাকথিত উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং জলাভূমিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের মতো পরিবেশ বিনাশী কার্যক্রম বেড়েই চলেছে। জলবায়ুর মারাত্মক ঝুঁকি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। প্রকৃতির যত্ন নেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এনগেজ প্রকল্পের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদান রাখার জন্য স্থানীয় সাফার ইউনিয়ন সিএসও সভাপতি মনির হোসেন, উপজেলা সিএসও সদস্য মনির আহমেদ, বড়মাছুয়া ইউনিয়ন সিএসও সদস্য বনানী দাশ এ তিনজন প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা শেষে উপস্থিত ২০ জন স্কুল শিক্ষার্থীদের মাঝে কৃষি আফিসার ফলজ বৃক্ষের চারা বিতরন করেন।