শনিবার, ১১ Jul ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার কৃতি সন্তান আব্দুল্লা—আল—শাহীন। সম্প্রতি সরকারের এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদোন্নতি প্রদান করা হয়।
তিনি বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে উপ—সচিব (সংযুক্ত) হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
আব্দুল্লা—আল—শাহীন—এর এই গৌরবময় অর্জনে তাঁর জন্মস্থান মুলাদীসহ গোটা জেলা জুড়ে আনন্দের হাওয়া বইছে। তাঁর এই পদোন্নতি মুলাদীবাসীর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয় বলে বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্তব্য করেছেন।
এদিকে, প্রশাসন ক্যাডারের এই দক্ষ ও যোগ্য কর্মকর্তার পদোন্নতিতে গভীর আনন্দ প্রকাশ করেছে এবং তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুলাদী বাসী,”মুলাদীর গৌরব, জনাব আব্দুল্লা—আল—শাহীন সরকারের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। মেহেন্দিগঞ্জ উপজেলার পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অবিরাম অভিনন্দন। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি। আশা করি, আগামী দিনেও তিনি তাঁর মেধা ও সততা দিয়ে দেশ ও জাতির সেবায় অনন্য অবদান রাখবেন।”আব্দুল্লাহ আল শাহিন মুলাদী থানারকাজিরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে লেখাপড়া করে। এবং আব্দুল্লাহ আল শাহিনের নিজের জন্মস্থান মুলাদি থানার কাজীচার ইউনিয়নে।