, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
মুলাদীতে পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মুলাদীতে পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে উপজেলা নির্বাচন অফিস ও মুন্সি বাড়ির পেছনে অবস্থিত দুলাল পোদ্দার স্যারের একটি পরিত্যক্ত দোতলা ভবনকে কেন্দ্র করে মাদকসেবীদের নিয়মিত আড্ডার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বয়সী লোকজন ওই পরিত্যক্ত ভবনে যাতায়াত করে। সেখানে নিয়মিত গাঁজা ও অন্যান্য মাদক সেবনের আসর বসে বলে অভিযোগ রয়েছে। ফলে আশপাশের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।

বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভবনটি পরিত্যক্ত ও অব্যবহৃত থাকায় মাদকসেবীরা এটিকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে। রাতের বেলায় ভবনে সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি পরিত্যক্ত ভবনটিতে নিয়মিত পুলিশি টহল ও অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসেবীদের আড্ডা বন্ধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে মুলাদী উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং মাদকসেবীদের দৌরাত্ম্য বন্ধ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost