, , ,
শিরোনাম
বিদিশা সিদ্দিক গ্রেপ্তার মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ সড়কের পাশে ফেলে রাখা ব্যাগে কান্নার শব্দ, উদ্ধার সদ্যোজাত কন্যাশিশু ​উত্তাল সাগরে ট্রলারডুবি, পাথরঘাটার ৫ জেলের মরদেহ উদ্ধার এক বেসরকারি হাসপাতালে সিজারের পর ১০ প্রসূতির যক্ষ্মা শনাক্ত, তদন্তে কমিটি ববি’র ছাত্র অধিকার নেতাসহ ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হাম উপসর্গে ৫ ও ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর কমিটি গঠন 
স্ত্রীকে উপর্যুপরি কোপানোর পর মৃত ভেবে থানায় আত্মসমর্পণ

স্ত্রীকে উপর্যুপরি কোপানোর পর মৃত ভেবে থানায় আত্মসমর্পণ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়েছেন মোহাম্মদ কাজল (২৮)। এরপরে মৃত ভেবে দেবপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। আজ শুক্রবার ভোরে উপজেলার ময়নামতি ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে কাজলের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ দেখতে পায় তাঁর স্ত্রী ইসরাত জাহান ইভা (২২) তখনো জীবিত। গুরুতর আহত গৃহবধূকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইভা উপজেলার নয়াকামতা এলাকার মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী মোহাম্মদ কাজল বুড়িচং উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। তাঁরা গণেশপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী—স্ত্রীর মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কাজল প্রথমে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ঘরে থাকা একটি বঁটি দিয়ে ইভার গলা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। পরে ইভাকে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে ফেলে রেখে দেবপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন।

এ ঘটনায় আজ বিকেলে আহত গৃহবধূর বোন বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন।

সন্ধ্যায় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুতফুর রহমান বলেন, অভিযুক্ত কাজল পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে। ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost