, , ,
শিরোনাম
রাজাপুরে ইয়াবাসহ যুবকের দেড় বছরের কারাদণ্ড কাউখালীতে নারী ও শিশু নির্যাতনবিরোধী সংবাদ সম্মেলনে অপরাধীদের বয়কটের আহ্বান নাজিরপুরে বিএনপি কার্যালয়ে হামলা: ৮৫০ জনের বিরুদ্ধে মামলা চাকরির প্রলোভনে যৌনপল্লীতে বিক্রি, নারীসহ দুজনের যাবজ্জীবন দুদিনে ৪ সন্তান প্রসব করলেন রোহিঙ্গা নারী ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল দোয়েল পাখি-১ লঞ্চে যাত্রীর স্বর্ণালংকার ও টাকাসহ ব্যাগ চুরি মঠবাড়িয়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত ভান্ডারিয়ায় বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পথচারী ও শিক্ষার্থীরা
বিএনপির এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

বিএনপির এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

জামালপুর—২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সংশ্লিষ্টতার অভিযোগে পাল্টা হামলায় নবাবের গাড়িও ভাঙচুর করা হয়।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে এমপি সুলতান মাহমুদ বাবুকে নিরাপদে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব শুরু থেকেই এমপির বাইরে একটি পৃথক বলয় গড়ে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। বিকেলে উপজেলার মলমগঞ্জে একটি কলেজের অনুষ্ঠানে এমপি উপস্থিত থাকাকালে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত ও পৌর বিএনপির নেতা হাসানকে মঞ্চ থেকে নেমে যেতে নির্দেশ দেন নুরুল ইসলাম নবাব।

এ নিয়ে সেখানে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় নতুন যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরিচিত হতে জেলা পরিষদ ডাকবাংলোতে যান এমপি। অভিযোগ রয়েছে, ওই সময় একদল ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনার পর এমপির সমর্থকরা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে উভয় পক্ষের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নিলে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের বক্তব্য পাওয়া যায়নি।

সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, ‘নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

নুরুল ইসলাম নবাবের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে কোনো গ্রুপ নেই। সে গ্রুপিং করবে কাকে নিয়ে? তার কোনো নেতাকর্মী আছে? হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে ওসিকে বলেছি।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি বর্তমানে ব্যস্ত আছি, পরে বিস্তারিত জানাব।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost