সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে উজিরপুরের ফায়ার ড্রাইভার সাখাওয়াত মেহেন্দিগঞ্জে সাংবাদিক কন্যা মেঘ’র টেলেন্ট পুলে বৃত্তি লাভ, আগৈলঝাড়ায় দুই সাংবাদিককে আসামি করায় জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ভরা মৌসুমেও ইলিশের আকাল, সংকটে মেহেন্দিগঞ্জ হিজলা হাজারো জেলের জীবিকা মির্জাগঞ্জে ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক দালালের কারাদণ্ড আর্থিক কেলেঙ্কারি, ছাত্রদল নেতা রাকিব বহিষ্কার শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে জনগণের ইউএনও হয়ে উঠছেন হাসিবুল হাসান, বদলে যাচ্ছে ভাণ্ডারিয়ার চিত্র
পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা

পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব চরহোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে হাঁটুসমান পানি জমে যায়। ফলে নবনির্মিত ভবনের শ্রেণিকক্ষে যেতে শিক্ষার্থীদের ও শিক্ষকদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের প্রবেশপথও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে প্রবেশের সময় প্রায়ই শিক্ষার্থীরা পিচ্ছিল মাটিতে পড়ে গিয়ে আহত হচ্ছে।

বিদ্যালয়টি প্রধান সড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রতিদিনই পথচারীদের নজরে আসে এ দুর্ভোগের চিত্র। দীর্ঘদিন ধরে মাঠটি ভরাট না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

এ অবস্থায় বিদ্যালয়ের মাঠ দ্রুত ভরাট করে চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তারা বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রাজীব আহসানের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost