, , ,
শিরোনাম
কাউখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী
দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম

দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬

বরিশালের উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সৃজনশীল নেতৃত্ব, দক্ষ প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন। তাঁর এই অর্জনে উজিরপুরজুড়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।

গত ৮ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান এবং যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মদ শহিদুল ইসলামকে দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ঘোষণা করা হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষক—শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম তদারকি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তিনি শিক্ষা অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। তাঁর নেতৃত্বে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও শিক্ষার মানোন্নয়নে নতুন গতি এসেছে বলে সংশ্লিষ্টদের অভিমত।

সহকর্মী, শিক্ষক ও শিক্ষা—সংশ্লিষ্টরা জানান, তারুণ্যের উদ্যম, মেধা, কর্মদক্ষতা, সততা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তাঁকে একজন সফল শিক্ষা প্রশাসকে পরিণত করেছে। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা ও নিষ্ঠা শিক্ষাঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। এই ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতিস্বরূপই তিনি দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মর্যাদা অর্জন করেছেন।

দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন উজিরপুর উপজেলার শিক্ষক সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

মোহাম্মদ শহিদুল ইসলামের এই জাতীয় স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং উজিরপুর উপজেলার জন্যও এক গৌরবোজ্জ্বল অর্জন। তাঁর এ সম্মাননায় আনন্দিত ও গর্বিত উজিরপুরবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost