সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে উজিরপুরের ফায়ার ড্রাইভার সাখাওয়াত মেহেন্দিগঞ্জে সাংবাদিক কন্যা মেঘ’র টেলেন্ট পুলে বৃত্তি লাভ, আগৈলঝাড়ায় দুই সাংবাদিককে আসামি করায় জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ভরা মৌসুমেও ইলিশের আকাল, সংকটে মেহেন্দিগঞ্জ হিজলা হাজারো জেলের জীবিকা মির্জাগঞ্জে ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক দালালের কারাদণ্ড আর্থিক কেলেঙ্কারি, ছাত্রদল নেতা রাকিব বহিষ্কার শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে জনগণের ইউএনও হয়ে উঠছেন হাসিবুল হাসান, বদলে যাচ্ছে ভাণ্ডারিয়ার চিত্র
ভরা মৌসুমেও ইলিশের আকাল, সংকটে মেহেন্দিগঞ্জ হিজলা হাজারো জেলের জীবিকা

ভরা মৌসুমেও ইলিশের আকাল, সংকটে মেহেন্দিগঞ্জ হিজলা হাজারো জেলের জীবিকা

বর্ষা এলেই মেঘনার বুকে শুরু হয় রূপালি ইলিশের মৌসুম। নদীর ঘাটজুড়ে ভিড় জমে মাছভর্তি ট্রলার, আড়ত, বরফকল ও ক্রেতাদের। কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে মেহেন্দিগঞ্জ হিজলার জনপদ। কিন্তু চলতি মৌসুমে সেই চিরচেনা দৃশ্য যেন হারিয়ে গেছে। ভরা মৌসুমেও মেহেন্দিগঞ্জের হিজলার মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দিন—রাত নদীতে জাল ফেলেও অধিকাংশ জেলে ফিরছেন প্রায় খালি হাতে। এতে জেলে, শ্রমিক, আড়তদার, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ এই খাতের সঙ্গে জড়িত হাজার হাজার মানুষের জীবিকায় নেমে এসেছে চরম অনিশ্চয়তা।

গত কয়েক দিন হিজলার বিভিন্ন মৎসঘাট ,কাইসমা মৎস্য ঘাট,, হিজলা টেকের ঘাট ,হরিনাথপুর সহ সহ বিভিন্ন মাছ ঘাট ঘুরে দেখা যায়, ইলিশের সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ ঘাটই প্রায় ফাঁকা। নেই মাছ বোঝাই ট্রলারের ভিড়, বরফ ভাঙার শব্দ কিংবা আড়তের ব্যস্ততা। চায়ের দোকানগুলোতেও নেই জেলেদের প্রাণচাঞ্চল্য। চারদিকে বিরাজ করছে হতাশা আর উদ্বেগ।

প্রতি বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়কে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। এ সময় জেলেরা সবচেয়ে বেশি মাছ পান এবং বছরের বড় অংশের আয়ও আসে এই মৌসুম থেকে। কিন্তু এবার মৌসুমের অধিকাংশ সময় পার হলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। প্রতিদিন নদীতে গেলেও অধিকাংশ ট্রলার ফিরছে খালি হাতে। যে অল্প কিছু মাছ মিলছে, তা বিক্রি করে জ্বালানি, বরফ, খাদ্য ও শ্রমিকের মজুরির খরচও উঠছে না।

জেলেরা জানান, মৌসুম শুরুর আগে অনেকেই এনজিও, ব্যাংক ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে জাল মেরামত, ট্রলার সংস্কার ও জ্বালানি সংগ্রহ করেছেন। কিন্তু মাছ না পাওয়ায় সেই ঋণ পরিশোধ করা তো দূরের কথা, প্রতিদিনই নতুন করে লোকসান গুনতে হচ্ছে। অনেক পরিবারে নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোও কঠিন হয়ে পড়েছে।

চৌমুহনী ঘাটের জেলে বাবুল দেওয়ান বলেন, ‘ভোর থেকে রাত পর্যন্ত নদীতে থাকি। কিন্তু জাল তুললেই হতাশ হতে হয়। আগে একবার জাল ফেললেই ভালো ইলিশ পাওয়া যেত। এখন কয়েকবার ফেলেও তেমন মাছ মিলছে না। সংসার চালানোই দায় হয়ে গেছে।’

ইলিশের সংকটের প্রভাব পড়েছে স্থানীয় আড়ত ও বাজারেও। মাছের সরবরাহ কমে যাওয়ায় বেচাকেনা প্রায় স্থবির। অনেক ব্যবসায়ী কর্মচারীদের বেতন দিতে পারছেন না। কাজের অভাবে ঘাট শ্রমিকদের অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছেন।

মেহেন্দিগঞ্জহিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন ‘জাটকা নিধন, মা ইলিশ শিকার, নদীতে ডুবোচর সৃষ্টি, জলবায়ু পরিবর্তন, স্রোত ও লবণাক্ততার পরিবর্তনের কারণে ইলিশের বিচরণ ব্যাহত হতে পারে। তবে, মৌসুম এখনও শেষ হয়নি। অনুকূল পরিবেশ সৃষ্টি হলে আগামী দিনগুলোতে মেঘনায় ইলিশের উপস্থিতি বাড়বে বলে আমরা আশাবাদী।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost