সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
স্টিয়ারিং হাতে দুর্নীতির মহাসড়কে উজিরপুরের ফায়ার ড্রাইভার সাখাওয়াত মেহেন্দিগঞ্জে সাংবাদিক কন্যা মেঘ’র টেলেন্ট পুলে বৃত্তি লাভ, আগৈলঝাড়ায় দুই সাংবাদিককে আসামি করায় জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা বাকেরগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ভরা মৌসুমেও ইলিশের আকাল, সংকটে মেহেন্দিগঞ্জ হিজলা হাজারো জেলের জীবিকা মির্জাগঞ্জে ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক দালালের কারাদণ্ড আর্থিক কেলেঙ্কারি, ছাত্রদল নেতা রাকিব বহিষ্কার শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে জনগণের ইউএনও হয়ে উঠছেন হাসিবুল হাসান, বদলে যাচ্ছে ভাণ্ডারিয়ার চিত্র
মেহেন্দিগঞ্জে সাংবাদিক কন্যা মেঘ’র টেলেন্ট পুলে বৃত্তি লাভ,

মেহেন্দিগঞ্জে সাংবাদিক কন্যা মেঘ’র টেলেন্ট পুলে বৃত্তি লাভ,

মেহেন্দিগঞ্জ উপজেলার সুনামধন্য,শিক্ষা প্রতিষ্ঠান পাতারহাট জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মেঘ গুহ।

মেঘ বরিশাল থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক মতবাদ পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং দৈনিক যায়যায়দিন, দৈনিক বাংলাদেশ বুলেটিন, বিজনেস টাইমস পত্রিকার উপজেলা প্রতিনিধি সঞ্জয় গুহ’ ও তার সহধর্মিণী সোনালী গুহ’র একমাত্র কন্যা মেঘ গুহ।

তার এই সাফল্যে বিদ্যালয়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। শিক্ষকরা জানান, মেঘ’র নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও মনোযোগী প্রস্তুতির ফলেই এ কৃতিত্ব সম্ভব হয়েছে। সহপাঠীরাও তার এ অর্জনে গর্ব প্রকাশ করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৃত্তি অর্জন মেঘ’র স্বপ্নপূরণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost