বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস হিজলায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড থানা চত্বরে শরীরে কেরোসিন ঢেলে মাদক কারবারির আত্মহত্যার চেষ্টা ৭টি ইসলামি দলের সঙ্গে বসছে হেফাজত, আসতে পারে ১১ দল ছাড়ার চাপ লঘুচাপ আরও ঘনীভূতের আভাস, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক মঠবাড়িয়ার একটি হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩
সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’—এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’—এর খসড়ার বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন, সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিকের অধিকার সুরক্ষা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ নিয়ে মতবিনিময় করা হয়।আলোচনা শেষে খসড়া আইনটি আরও যুগোপযোগী, কার্যকর এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়।

 

এসব সুপারিশ সংযোজন করে আইনটির খসড়া চূড়ান্ত করার বিষয়ে আবারও বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost