শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
বরিশালের হিজলা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী মাউলতলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির সভাপতি হিসেবে হিজলা উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও জননন্দিত নেতা অ্যাডভোকেট দেওয়ান মুনির হোসাইন এবং বিদ্যুৎসাহী সদস্য হিসেবে হিজলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।
নবগঠিত এ কমিটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ—উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে হিজলা উপজেলার সর্বস্তরের জনগণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁদের বরণ করে নেন।
সংশ্লিষ্ট মহলের অভিমত, সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মুনির হোসাইনের সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব, সততা ও জনসম্পৃক্ততা এবং বিদ্যুৎসাহী সদস্য মেহেদী হাসানের উদ্যমী ও দায়িত্বশীল ভূমিকা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, নবগঠিত গভর্নিং বডির কার্যকর নেতৃত্বে মাউলতলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।