, , ,
শিরোনাম
উজিরপুরে ৫ হাজার গাছে সবুজের স্বপ্ন, তরুণ হিমেলের ব্যতিক্রমী উদ্যোগ মেহেন্দিগঞ্জে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির দ্বিতীয় বিয়ে নিয়ে বাবা—ছেলের বিরোধ, ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার বরিশাল ডিবির ওসি পদে বিতর্কিত আজিমুল করিম নানা সমালোচনা বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি জমি-সংক্রান্ত বিরোধে বামনায় গৃহিণীর মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা এক যুগ ধরে সংস্কার নেই: কাউখালীর দুই সড়কে বেহাল দশা, চরম ভোগান্তিতে হাজারো মানুষ রাতে ফেরি বন্ধে হিজলা-মুলাদী ও কাজিরহাটের লক্ষাধিক মানুষ জিম্মি পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাব্বির গ্রেপ্তার ছিনতাইকারীর কবলে চালক, অটোরিকশা-মোবাইল লুট
উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক

উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বরিশালের উজিরপুরে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় বাড়ৈ (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর থানার কারফা বাজার কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সনজিত বাড়ৈয়ের খাবার হোটেলের সামনে পাকা সড়কের ওপর ইয়াবা বিক্রির সময় হৃদয় বাড়ৈকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হৃদয় বাড়ৈ উপজেলার ভাউধর গ্রামের মৃত রনজিত বাড়ৈর ছেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

উজিরপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে উজিরপুর থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost