, , ,
শিরোনাম
ঢাকায় খুন স্ত্রী, গ্রামে পোড়ানো হলো স্বামীর ঘরবাড়ি নেছারাবাদে তিন দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি পাথরঘাটায় অবৈধ বালু উত্তোলন, ২ ড্রেজারসহ ৪ জন আটক বাউফলে বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ বরগুনায় যুবলীগের মশাল মিছিল বাড়ল মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পিরোজপুরের অফিসার্স ক্লাবের আয়োজনে পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা কাউখালীতে প্রসপেক্টাসে শেখ হাসিনা ও মুজিবের প্রশংসার জেরে অধ্যক্ষসহ শিক্ষক অবরুদ্ধ, পুলিশের জিম্মায় হস্তান্তর
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ

বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ফজলে রাব্বি :-পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা জোরদার এবং বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) সকালে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির প্রধান অতিথি ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান।
সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আখতারুজ্জামান খান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের প্রত্যেকেরই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসা উচিত।”
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলমগীর হাওলাদার বলেন, “দেশব্যাপী সবুজায়ন কর্মসূচিকে সফল করতে এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করতেই আমাদের এ উদ্যোগ। একটি গাছ শুধু প্রকৃতিকেই সমৃদ্ধ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎও সুরক্ষিত করে।”
সাংগঠনিক সম্পাদক মো. নাঈম হোসেন বলেন, “বৃক্ষরোপণ একটি চলমান সামাজিক আন্দোলন। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
কর্মসূচি শেষে রোপণ করা ফলজ গাছগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost