, , ,
শিরোনাম
চাঁদাবাজ-দখলবাজদের কড়া হুঁশিয়ারি রিজভীর নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৬, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে নাবালিকাকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ঘাটে ফিরল ১ জেলের মরদেহ, কবর খুঁড়ে অপেক্ষায় ৪ জনের পরিবার পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে যুবদলের হামলায় ১২ শ্রমিক আহত
হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোসা. মেহবুবা আলমের যোগদান

হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোসা. মেহবুবা আলমের যোগদান

Reporter
প্রতিবেদক : ক্যাম্পাস প্রতিনিধিঃ- ফজলে রাব্বি
প্রকাশিত : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক মোসা. মেহবুবা আলম। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তিনি কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে কয়েকদিন ধরে আলোচিত এ পদায়ন—সংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে তাঁকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। তবে ২২ জুলাই যোগদান করতে এসে তিনি ক্যাডার ও নন—ক্যাডার শিক্ষক ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট আপত্তির মুখোমুখি হন। ওই দিন বরিশালের বিভিন্ন সরকারি কলেজের ক্যাডার শিক্ষকরা তাঁর পদায়নের বিষয়ে আপত্তি জানালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। পরদিন, ২৩ জুলাই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

অধ্যাপক মোসা. মেহবুবা আলমের জন্য সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ নতুন কর্মস্থল নয়। এর আগে তিনি একই কলেজে প্রায় সাত বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি শিক্ষকতা, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগের মাধ্যমে শিক্ষক—শিক্ষার্থী মহলে সুপরিচিত ছিলেন। দীর্ঘ বিরতির পর উপাধ্যক্ষ হিসেবে তাঁর পুনরাগমন কলেজ পরিবারের অনেকের কাছেই আনন্দের বিষয় হয়ে উঠেছে।

নবনিযুক্ত উপাধ্যক্ষকে কলেজের শিক্ষক, কর্মকর্তা—কর্মচারী, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা কলেজের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

অধ্যাপক মোসা. মেহবুবা আলম দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা অঙ্গনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি রাজেন্দ্র কলেজে কর্মরত অবস্থায়ও তিনি শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

কলেজ—সংশ্লিষ্ট বিভিন্ন মহল নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক মোসা. মেহবুবা আলমের সুস্বাস্থ্য, সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost