, , ,
শিরোনাম
চাঁদাবাজ-দখলবাজদের কড়া হুঁশিয়ারি রিজভীর নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ১৬, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে নাবালিকাকে নিয়ে যুবক উধাও, থানায় অভিযোগ প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ঘাটে ফিরল ১ জেলের মরদেহ, কবর খুঁড়ে অপেক্ষায় ৪ জনের পরিবার পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে যুবদলের হামলায় ১২ শ্রমিক আহত
ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বগুড়ার ১২০০ পিস ইয়াবাসহ নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ—মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব—১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছে। পরে র‍্যাব সদস্যরা নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে নুন্দহ—মুরাদপুর সড়কে চেকপোস্ট বসান। রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন সিএনজি চেকপোস্টের কাছে আসলে সেটি থামানো হয়।

সিএনজিতে থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার পরিহিত জিন্স প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এরপর তার কাছে থেকে মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকাও জব্দ করা হয়।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, দল কোনো ব্যক্তির অপরাধের দায়িত্ব নেবে না। ইতোমধ্যে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করেছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost