, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
পবিপ্রবির ৮ শিক্ষক ও কর্মকর্তাকে শোকজ

পবিপ্রবির ৮ শিক্ষক ও কর্মকর্তাকে শোকজ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে নাশকতায় উসকানি দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৮ শিক্ষক—কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নোটিশ দেওয়া হয়। নোটিশে অভিযুক্তদের কর্মকাণ্ডকে গুরুদণ্ডমূলক অপরাধ হিসেবে উল্লেখ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন— প্রফেসর ড. মো. জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো. ওয়াজ কুরুনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মো. শামীম খান এবং সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।

অফিস আদেশে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী ও দণ্ডনীয় অপরাধ।

এতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ তদন্তাধীন রয়েছে। সেই প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ তদন্তে প্রমাণিত হলে বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost