, , ,
শিরোনাম
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহে গিয়ে ২ সাংবাদিক হামলার শিকার আল আরাফাহ ইসলামী ব্যাংক পি, এল, সি বামনা বাজার আউটলেট শাখা এর উদ্যোগে গ্রহক সমাবেশ ঝালকাঠিতে গণপূর্তের কর্মচারীদের বিক্ষোভ পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন বাবা দিনমজুর, জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ফারজানার পড়ালেখা মুলাদীতে পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কাউখালীতে ৬ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ঝালকাঠিতে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১২৫ প্রাথমিক বিদ্যালয়
কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ শিকদার
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন খাল, ডোবা ও নালা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। এ সময় নৌ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নির্দেশে জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন,“চায়না দুয়ারী জাল দেশীয় প্রজাতির মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে ছোট—বড় সব ধরনের মাছসহ জলজ প্রাণী আটকা পড়ে। দেশীয় মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধভাবে এ ধরনের জাল ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,“দেশীয় মাছ রক্ষা ও প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। কোনোভাবেই নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এ বিষয়ে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost