, , ,
পিরোজপুরে শিক্ষা সংশ্লিষ্ট তিন সরকারি দপ্তর আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক

পিরোজপুরে শিক্ষা সংশ্লিষ্ট তিন সরকারি দপ্তর আকস্মিক পরিদর্শনে জেলা প্রশাসক

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

পিরোজপুরে জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ। সোমবার (২৪ আগস্ট) তিনি এসব দপ্তর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, কর্মকর্তা—কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক শৃঙ্খলা, অফিসের পরিষ্কার—পরিচ্ছন্নতা এবং সেবাগ্রহীতাদের জন্য বিদ্যমান সুযোগ—সুবিধা পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি অফিসকক্ষ, করিডোর, সিঁড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার—পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। পাশাপাশি বর্জ্য যথাযথভাবে অপসারণ এবং সেবাগ্রহীতাদের বসার স্থানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা প্রশাসক সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা প্রদান এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সরকারি দপ্তরগুলোতে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও জনবান্ধব কর্মপরিবেশ বজায় রাখার পাশাপাশি জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost