, , ,
শিরোনাম
স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে লোহার সেতুর মালামাল ‘আত্মসাতের চেষ্টা’ বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
হিজলায় কুকুরের সামনে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনা, যুবক নিহত

হিজলায় কুকুরের সামনে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনা, যুবক নিহত

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বরিশালের হিজলা উপজেলায় সড়কে হঠাৎ কুকুর চলে আসায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ হাওলাদার (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ডিস্ট্রিক বোর্ড সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ হাওলাদার উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ হাওলাদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজ কাউরিয়া বাজারে তার ভগ্নিপতি তারা মিয়ার ব্যবসা দেখাশোনা করতেন। শুক্রবার সকালে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কাউরিয়া বাজারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে গুয়াবাড়িয়া ডিস্ট্রিক বোর্ড সড়কে পৌঁছালে হঠাৎ একটি কুকুর দৌড়ে মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost