, , ,
শিরোনাম
বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহে গিয়ে ২ সাংবাদিক হামলার শিকার আল আরাফাহ ইসলামী ব্যাংক পি, এল, সি বামনা বাজার আউটলেট শাখা এর উদ্যোগে গ্রহক সমাবেশ ঝালকাঠিতে গণপূর্তের কর্মচারীদের বিক্ষোভ পবিপ্রবিতে র‍্যাগিংয়ে জড়িত ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন বাবা দিনমজুর, জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ফারজানার পড়ালেখা মুলাদীতে পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আড্ডার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কাউখালীতে ৬ হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস ঝালকাঠিতে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১২৫ প্রাথমিক বিদ্যালয়
বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা

বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নগরীতে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারের অভিযোগে সূর্যমুখী এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সম্প্রতি পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির ‘আতিকের চাল’ নামে বাজারজাত করা পণ্যের প্যাকেট ও বস্তা যাচাই করা হয়। এ সময় প্রকৃত ‘আতিকের চাল’—এর বস্তার সঙ্গে প্রতিষ্ঠানটির বাজারজাত করা প্যাকেটের মধ্যে প্যাকেজিংয়ের পার্থক্য পাওয়া যায়। এতে নকল প্যাকেট ব্যবহারের অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ছাড়া প্রতিষ্ঠানটিতে থাকা চিনি, গুঁড়া চাল ও ‘স্পা’ চা পণ্যের ক্ষেত্রে বিএসটিআই অনুমোদিত ট্রেডমার্ক ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টিও অভিযানে ধরা পড়ে।

এসব অনিয়মের অভিযোগে ভোক্তা—অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫০ ধারায় সূর্যমুখী এন্টারপ্রাইজকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় ভোক্তারা বলছেন, নকল প্যাকেট, অনুমোদনহীন ট্রেডমার্ক ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন পণ্য বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে ভোক্তাদের স্বার্থ আরও সুরক্ষিত হবে। পাশাপাশি মানহীন ও নকল পণ্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost