, , ,
শিরোনাম
জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক সুশাসন নিশ্চিতে নাগরিকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য নিহত রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ: সাড়ে ৭ কোটি টাকা লোপাটের দাবি হিজলায় আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ভূঁইয়ার উদ্যোগে ও রেমিডি মেডিকেল এর ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সুশাসন নিশ্চিতে নাগরিকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

সুশাসন নিশ্চিতে নাগরিকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসই করতে নাগরিকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বরিশাল নগরীর প্যারারা রোডে সচেতন নাগরিক কমিটি (সনাক) কার্যালয়ে সনাক—ইয়েস—এসিজি সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, স্থানীয় পর্যায়ে নাগরিকদের স্বেচ্ছাসেবামূলক ও সম্মিলিত উদ্যোগ দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে ক্রমশ শক্তিশালী ও সুসংহত করছে। বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ সুশাসন প্রতিষ্ঠা এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আরও জবাবদিহিমূলক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু প্রাতিষ্ঠানিক উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগকেও সমান গুরুত্ব দিতে হবে। স্থানীয় পর্যায়ে নাগরিক সম্পৃক্ততা আরও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সনাক, ইয়েস ও অ্যাক্টিভ সিটিজেনস গ্রুপের প্রায় অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের ভবিষ্যৎ কার্যক্রম ও প্রকল্প প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ ও নির্মাণ খাতে সেবাগ্রহীতাদের নাগরিক পর্যবেক্ষণ, সামাজিক জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আরও জোরদার করার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।

সনাক সভাপতি টুনু রানী কর্মকারের সভাপতিত্বে সভায় সনাক সদস্য শুভঙ্কর চক্রবর্তী, সদস্য ও সাবেক সভাপতি অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন, সাবেক সভাপতি মানবেন্দ্র বটব্যাল, অধ্যাপক (অব.) শাহ্ সাজেদা এবং সনাক সদস্য জীবন কৃষ্ণ দে বক্তব্য দেন।

সভায় উপস্থিত সবাই দুর্নীতি প্রতিরোধ, সামাজিক জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost