বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিরোনাম
স্ত্রীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্বামী ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়লো প্রাইভেট কার পড়া না পারায় অষ্টম শ্রেণির ছাত্রীকে মারধর, অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি ব্রিজে রডের বদলে বাঁশের কঞ্চি, ভেঙে ফেলার নির্দেশ প্রকৌশলীর পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক হারুনের আপত্তিকর ছবি ভাইরাল নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেণু পোনা আহরণ, হুমকিতে জীববৈচিত্র্য লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের মঠবাড়িয়ায় জ্বালানি তেলের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি পিরোজপুরে হাইওয়ে মাস্টার প্ল্যান (HMP)-২০৪০ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ মেহেন্দিগঞ্জ অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার, গাঁজাসহ গ্রেপ্তার ২ কাজিরহাটে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামী ৯ বছর পর গ্রেফতার হিজলায় দুরবৃত্তের দেয়া আগুনে ঝলসে গেল গোয়ালঘর বাঁচাতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার যোগসাজশে মেহেন্দিগঞ্জে রাতের আধারে জেলেদের চাল পাচারের অভিযোগ হিজলায় পল্লী বিদ্যুতের ভেলকিবাজি: ‘জরুরি সেবা’র নামে গ্রাহক হয়রানির অভিযোগ মঠবাড়িয়ায় ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত  কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের একান্ত সহকারী সচিব হলেন হুমায়ুন রশিদ

পিরোজপুর—২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন নরসিংদি জেলার কৃতি সন্তান মো. হুমায়ুন রশিদ। গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি অভিপ্রায় অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫—এর ৯ম গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাদিসহ তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা হুমায়ুন রশিদকে সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

মো. হুমায়ুন রশিদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর মরজাল উত্তরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান পিতার নাম মোহাম্মদ আলী।

উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর পিরোজপুর—২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পিরোজপুর জেলায় আনন্দের জোয়ার সৃষ্টি হয়েছিল। প্রতিমন্ত্রী হওয়ার পর তার নির্বাচনী এলাকায় ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, মো. হুমায়ুন রশিদ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পাওয়ার খবরে পিরোজপুর—২ (ভাণ্ডারিয়া,কাউখালী, নেছারাবাদ) বিভিন্ন মহলে আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com