শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
বরিশাল-৪ আসনের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান কাজিরহাট থানা বাজার পরিদর্শন করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) তিনি মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার কাজিরহাট বাজার পরিদর্শনে যান। এ সময় তিনি বাজারটিকে খাজনা মুক্ত ঘোষণা করেন, যা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ সৃষ্টি করেছে।
পরিদর্শনকালে সম্প্রতি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ‘মডেল টেইলার্স’ দোকানটি ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তিনি দ্রুত সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দেন।
এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলার সিনিয়র বিএনপি নেতা, লতা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিমন্ত্রীর এ উদ্যোগে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।
Leave a Reply