শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম
পটুয়াখালীতে পুকুরে ধরা পড়ল ২৭ কেজির দুই কোরাল ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে হাজার হাজার গ্রাহক নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো মঠবাড়িয়ায় খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করেন জনাব রুহুল আমিন দুলাল (এম পি) ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছেলে আহত কলসকাঠীতে ​সরকারি ছুটির দিনে নিমাই কীর্তনীয়ার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের নামে চুরি! কাজিরহাট বাজার খাজনা মুক্ত ঘোষণা, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান বরিশালে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দরিদ্রকে সহায়তা করায় ফার্মেসি বন্ধ হরমুজ প্রণালি খুলে দিল ইরান ভাণ্ডারিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাবুগঞ্জে সাপে কাটা যুবকের মৃত্যু, দাফন না করে ঝাড়ফুঁক চেষ্টা চলছে বরিশালে ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল স্কুলের টিউবওয়েলে বিষ, অল্পের জন্য রক্ষা শিক্ষক-শিক্ষার্থীরা ভোলায় সরকারি নির্দেশ অমান্য করায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা আগামী ৫ দিন বৃষ্টির পাশাপাশি বাড়বে গরমের তীব্রতা নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো

নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করলেন এমপি ই‌লেন ভু‌ট্টো

ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদ উন্নয়ন ও রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) এ উপলক্ষে নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল দশটায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ সেগুফতা মেহনাজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আজিজুল হক, মাধ্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ আনোয়ারুল আজিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, ৩নং কুলকা‌ঠি ইউ‌নিয়‌নের সা‌বেক সফল চেয়ারম‌্যান, উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সহ সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্নাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপজেলার বিভিন্ন মন্দিরে ৪ সেট বাদ্যযন্ত্র, বিভিন্ন বিদ্যালয়ে ১৫ সেট খেলাধুলা সামগ্রী এবং ৩৩ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© 2019, All rights reserved.
Design by RaytaHost
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com